ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৫ ২৩:৫৬:৩৩
লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেফতার। লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেফতার।
একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসায় ১২ বছর বয়সী এক আবাসিক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর ভেলাবাড়ী ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীর পাড় এলাকার মাদ্রাসাতু তাহফিযীল কুরআন শুদ্দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী ওই শিশুটি গত ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ওই সময় মাদ্রাসার শিক্ষক মোঃ শাহজালাল হক (২৩), (পিতা- মোঃ মোজাম্মেল হক, গ্রামের বাড়ি সরকারটারী, কচারদ্বারা, নাগেশ্বরী উপজেলার কুড়িগ্রাম জেলায়) মাথা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বেডের কাছে ডেকে নেন। কিছুক্ষণ পর শিশুটি নিজ বেডে ফিরে যেতে চাইলে শিক্ষক তার মুখ রুমাল দিয়ে চেপে ধরে জোরপূর্বক পায়ুপথে ধর্ষণ (বলাৎকার) করেন। পরে ঘটনাটি কাউকে জানালে ক্ষতি করার ভয়ভীতি দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয় অভিযোগে বলা হয়। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরদিন বাড়ি ফিরে শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার মধ্যে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে শিশুটির বাবা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলে অভিযুক্ত শিক্ষককে সেখানে পাওয়া যায়নি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জানান, তিনি ছুটিতে বাড়িতে গেছেন এবং ফিরে এলে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। পরে ২৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত শিক্ষক মাদ্রাসায় ফিরে এলে মাদ্রাসার সভাপতি মোঃ মোশারফ হোসেনের বাড়ির উঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাক্ষী এবং মাদ্রাসা কর্তৃপক্ষের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই সময় তিনি ঘটনার বিষয়টি স্বীকার করেন। পরে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একরামুল হক একরাম,লালমনিরহাট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ