মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত ৮০০ মিটার পাইপ অপসারণ, উপজেলা প্রশাসনের অভিযান
মালখানগরে কৃষিজমি ও জলাশয় ভরাটে ব্যবহৃত ৮০০ মিটার পাইপ অপসারণ, উপজেলা প্রশাসনের অভিযান
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় কৃষিজমি ও জলাশয় রক্ষায় অবৈধ ভরাট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মালখানগর ইউনিয়নের ফুরসাইল মৌজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খান বাড়ি সংলগ্ন এলাকা এবং ছবিছন্দা সিনেমা হলের পেছনের তিনটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কৃষিজমি ও পুকুর ভরাটে ব্যবহৃত আনুমানিক ৮০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের বিনা অনুমতিতে কৃষিজমি ও জলাশয় ভরাট না করার জন্য সতর্ক করা হয়।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি ও জলাশয় সংরক্ষণ এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স