ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনের এক স্টাফের বিরু‌দ্ধে পিতা-পুত্রকে ছুরিকাঘাত করার অভিযোগে


আপডেট সময় : ২০২৬-০৭-২৫ ২০:৪৫:৩৯
কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনের এক স্টাফের বিরু‌দ্ধে পিতা-পুত্রকে ছুরিকাঘাত করার অভিযোগে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনের এক স্টাফের বিরু‌দ্ধে পিতা-পুত্রকে ছুরিকাঘাত করার অভিযোগে
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাত করার অভিযোগে উঠে‌ছে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এক স্টাফের বিরু‌দ্ধে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ট্রেন আটকে বিক্ষোভের  ঘটনা ঘটে। 
 
শনিবার (২৫ জুলাই) দুপুরের দিকে এ ছুরিঘাতের ঘটনা ঘটে। 
 
আহতরা হলেন:-
শফিউল আওয়াল সুমন (৪০) ও তার পিতা আব্দুর রহিম (৬৫)।
 
 
আহত শফিউল আওয়াল সুমন জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছায়। তিনি অসুস্থ মা ও বাবাকে নিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশে ট্রেনে উঠতে গেলে এক স্টাফ বাধা দেন। একপর্যায়ে ওই স্টাফ তাঁর মাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এ নিয়ে বগির ভেতরে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হলে অভিযুক্ত স্টাফ তাঁকে ও তাঁর বাবাকে ছুরিকাঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁদের হাতে আঘাত লাগে। অভিযুক্ত স্টাফের বাড়ি চুয়াডাঙ্গায় বলেও দাবি করেন তিনি।
 
 
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। খবর পেয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
 
এ সময় ট্রেনের লোকোমাস্টার ও পরিচালক সেখান থেকে পালিয়ে যান। এতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। শহরে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগা‌ন্তিতে প‌ড়েন সাধারণ যাত্রীরা।
 
স্টেশন মাস্টার ইতি খাতুন বলেন, এ ঘটনায় কারা জড়িত তা তদন্তের আগে বলা সম্ভব নয়।
 
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর র‌শিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ