ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৫ ১৯:৫৮:৫৬
নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে  ইলেকট্রিক মিস্ত্রী নিহত নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি


শেরপুরের নকলায় পিকআপ চাপায় মো. রফিকুল ইসলাম রাব্বী (৪৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রী নিহত হয়েছে। ২৫ জুলাই শনিবার সকালে নকলা-নালিতাবাড়ী মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাঁশকান্দা গ্রামের মৃত ময়জ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন।


পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে জামালপুর থেকে সুনামগঞ্জগামী একটি মিনি পিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে রাস্তার বাম পাশে চলন্ত মোটরসাইকেলের সামনে একটি রিকশা চলে আসে। এই সময় মোটরসাইকেল চালক রাব্বী হঠাৎ ব্রেক করলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। এতে পিকআপের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।


একইসাথে পিকআপ চালক নূর মোহাম্মদকে (২৬) আটক করে পুলিশ। পিকআপ চালক নূর মোহাম্মদ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ