ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত


আপডেট সময় : ২০২৬-০৭-২৫ ১৬:২১:৫২
বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত বরিশাল বিএম কলেজ জার্নালিস্ট আ্যসোসিয়েশনের সম্পাদক হলেন নলছিটির রিফাত



মশিউর রহমান রাসেল
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ কার্যবর্ষের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন নলছিটির সন্তান তরুণ সাংবাদিক মেহেরাব হোসেন রিফাত 

মেহেরাব হোসেন রিফাত ঝালকাঠির নলছিটি উপজেলার সন্তান। শৈশব ও কৈশোর কেটেছে নলছিটি শহরেই। মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে স্নাতক পর্যায়ে ভর্তি হন।

শিক্ষাজীবনের শুরু থেকেই লেখালেখির প্রতি তার আগ্রহ ছিল। উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কলাম, ফিচার ও মতামতমূলক লেখা প্রকাশের মাধ্যমে সাংবাদিকতার জগতে যাত্রা শুরু করেন। পরে বিএম কলেজে ভর্তি হওয়ার পর সক্রিয়ভাবে ক্যাম্পাস সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন।

বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশ বানী পত্রিকায় কর্মরত রয়েছেন। এর আগে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে ক্যাম্পাস মাল্টিমিডিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নলছিটি ও বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকায় কাজ করেছেন।


মেহেরাব হোসেন রিফাত বলেন, বিগত দিনের লেখালেখির অভিজ্ঞতা কাজে লাগিয়ে জার্নালিস্ট আ্যসোসিয়েশনকে আরো কার্যকর করতে কাজ করবো। আগামীদিনে শিক্ষার্থীদের কন্ঠস্বর হবে জার্নালিস্ট আ্যসোসিয়েশন। এই পথচলায় সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ