মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০
মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০ মাদারীপুর জেলার শিবচর থানার উত্তরাইল এলাকার বাসিন্দা মো: তামিমকে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি তোতা মাল (৬২)’সহ একটি দালাল চক্র গত ২৮/১১/২০২৪ তারিখে তার পরিবারের কাছ থেকে ১৬,০০,০০০/- (ষোল লক্ষ) টাকা গ্রহণ করে|
তাদের প্রতিশ্রুতি ছিল, ওই তারিখেই তামিমকে ˆবধভাবে ইতালিতে পাঠানো হবে| কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালিতে পাঠানোর পরিবর্তে দালাল চক্রটি তাকে প্রথমে শ্রীলঙ্কায় পাঠায়| সেখানে কিছুদিন আটকে রাখার পর অবৈধভাবে ভারতে পাচার করা হয়| পরবর্তীতে ভারত থেকে তাকে কেনিয়ায় নিয়ে গিয়ে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়|
এরপর তামিমকে মুক্ত করার শর্তে তার পরিবারের কাছে আরও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করা হয়| একপর্যায়ে ভিকটিমের পরিবার বাধ্য হয়ে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা পরিশোধ করে| | এ ঘটনায় ভিকটিম তামিমের মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর জেলার শিবচর থানার মামলা নং- ১৯, তারিখ- ১৫/০৩/২০২৬ খ্রি., ধারা- ৫/৬/৭/৮/১০ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ রুজু করা হয়| পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন| উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে| ধারাবাহিকতায় গতকাল ২৩/০৭/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৪০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মীরহাজির বাগ এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামি তোতা মাল (৬২), পিতা- আলাউদ্দিন মাল, সাং- বাজেহারচর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতার করে|
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে| র্যাব-১০ এ ধরনের নৃশংস ও অমানবিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে|
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ| *তপন সরকার* *সিনিয়র সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স