ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ষড়যন্ত্র আগেই সতর্ক করেছিল জামায়াত, সরকার আমলে নেয়নি : সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৪ ২০:৩০:১৯
ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ষড়যন্ত্র আগেই সতর্ক করেছিল জামায়াত, সরকার আমলে নেয়নি : সেলিম উদ্দিন ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ষড়যন্ত্র আগেই সতর্ক করেছিল জামায়াত, সরকার আমলে নেয়নি : সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক


ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ষড়যন্ত্র আগেই সতর্ক করেছিল জামায়াত, সরকার আমলে নেয়নি : সেলিম উদ্দিন ফ্যাসিস্ট রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ষড়যন্ত্রের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আগেই সরকারকে সতর্ক করেছিল, কিন্তু তখন তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।


তিনি বলেন, রাষ্ট্রপতির ষড়যন্ত্র এখন প্রমাণিত হয়েছে। শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে '৩৬ জুলাই'-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, জুলাইয়ের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান। এ চেতনা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন টেলিভিশনে এখনও ফ্যাসিবাদের বয়ানকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।


একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের মাটি, সম্পদ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো অপচেষ্টা হলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণে ডকুমেন্টারি নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি জানান, আহত ও শহীদদের নিয়ে বই প্রকাশের মাধ্যমে ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা ছিল অগ্রণী। তবে আন্দোলনের যে স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা ছিল, তার অনেকটাই এখনো বাস্তবায়িত হয়নি। সরকারের সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, আজকের সরকার ছিল জুলাইয়ের উপহার। কিন্তু তারা জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চেয়েছিলাম। অথচ আগের তুলনায় এখন দুর্নীতি ও চাঁদাবাজি আরও বেড়েছে। তিনি আরও দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে ৬০০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া সংবিধান সংস্কারের শপথ নেওয়া হলেও সরকার তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ ও অপপ্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল করিম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। *বার্তা প্রেরক-* আতাউর রহমান সরকার প্রচার ও মিডিয়া সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর শাখা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ