মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪
মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরজুড়ে ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
একই সঙ্গে মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলায় আরও ২৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: খোরশেদ আলম ওরফে সুজন (৪৬), আসারুল শেখ (৪০) ও আল রাফি (২০), তারা নগরীর রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পাশে রেললাইনের ধার এলাকার বাসিন্দা| তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
দামকুড়া থানার দবির মোল্লাপাড়া এলাকার সুমন আলী (২৫), তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ঘোষমহল এলাকার আতাউর রহমান (৪২), তার কাছ থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এয়ারপোর্ট থানার বারইপাড়া মোড় এলাকার রাহুল (২২), তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার শিহাব ওরফে আবির (২৩), তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়| তবে তার সহযোগী মাবুদ (৫০) পালিয়ে যায়।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার সুমনের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা ও বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া পলাতক মাবুদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মোট ১০টি মাদক মামলার রেকর্ড রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার ৭ জন এবং অন্যান্য মামলার ৮ জনসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে| পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, মহানগরীতে মাদক কারবার, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স