ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০


আপডেট সময় : ২০২৬-০৭-২৪ ১৯:২৬:২৮
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহি বাস, পরিবহন ও রিকসারর ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক মোশারফ হোসেন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরো কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের জয়শ্রী সাজু পাম্পের সামনে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস ও  বরিশালগামী সেবা নামের একটি বাসের সংঘর্ষ হয়।

এসময় বিএমএফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ব দিয়ে যাওয়া রিক্সার ওপর ওঠে যায়। এতে রিকসা চালক মোশারফ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় দুই বাস ও রিকসার যাত্রীসহ কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের উজিরপুর ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ