ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৪ ১৯:১০:০৭
বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের বারহাট্টায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বাড়ির আঙিনায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার একমাত্র ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত চালার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি টিনের চালা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পার্থ সরকার জানান, হাসপাতালে আনার আগেই আকাশ মিয়ার মৃত্যু হয়েছে।


প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে ঘটনাস্থল বারহাট্টা থানার আওতাভুক্ত হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা সংশ্লিষ্ট থানা গ্রহণ করছে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, মরদেহ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ