জুড়ীতে পারিবারিক বিরোধে হামলা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ
জুড়ীতে পারিবারিক বিরোধে হামলা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ
এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাবির উদ্দিন (২৬) জুড়ী থানায় ৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। লিখিত অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১৮/৭) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে বাড়িতে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান। অভিযোগে বলা হয়েছে, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে কাঠের রোল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জুড়ী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার কাছে থাকা ৩০ হাজার টাকা অভিযুক্তরা নিয়ে যান। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে যাদের আসামি করা হয়েছে তারা হলেন কবির উদ্দিন (২৮), পিতা মুক্তার আলী, রুনা বেগম (২৭) স্বামী কবির উদ্দিন, মুক্তার আলী (৫০) পিতা মৃত রকিব আলী, রুবি বেগম (৪০) স্বামী মুক্তার আলী এবং জায়েদ উদ্দিন (৩৫) পিতা রকিব আলী তারা সবাই জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ yummy হবে বলে আজ মঙ্গলবার জানিয়েছেন অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার এএসআই শামীম আহমদ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স