ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে অস্ত্র-চাঁদার টাকাসহ জেএসএস কালেক্টর আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৪ ১৬:০৬:০৬
লংগদুতে অস্ত্র-চাঁদার টাকাসহ জেএসএস কালেক্টর আটক লংগদুতে অস্ত্র-চাঁদার টাকাসহ জেএসএস কালেক্টর আটক
বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি) রাঙ্গামাটির



লংগদু উপজেলায় চাঁদা আদায়ের সময় অস্ত্র, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক কথিত কালেক্টরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।


বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ছিপন চাকমা (২৬) দীর্ঘদিন ধরে এলাকায় কৃষক ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কৃষকদের সবজি বাগান নষ্ট করা, হুমকি দেওয়া এবং কৃষিকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে তিনি আবারও কৃষকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করলে ক্ষুব্ধ স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।


পরে তার কাছ থেকে একটি অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকা উদ্ধার করে বিজিবির কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ