ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে অভিযান ক্লাবের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৪ ১৫:৫১:০৭
লালমনিরহাটে অভিযান ক্লাবের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি লালমনিরহাটে অভিযান ক্লাবের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ



পরিবেশ সংরক্ষণ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটের ঐতিহ্যবাহী অভিযান ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুক্তমঞ্চ থেকে শিশু পার্ক পর্যন্ত বিভিন্ন সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার করে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা জানান, ‘একটি গাছ, একটি প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘদিন ধরে অভিযান ক্লাব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিই এ কর্মসূচির মূল লক্ষ্য।


ক্লাবের নেতৃবৃন্দ বলেন, শুধু গাছ রোপণ করাই নয়, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল ইসলাম।


সময় তিনি বলেন অভিযান ক্লাব সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পরিবেশ রক্ষায় এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। এছাড়াও উপস্থিত ছিলেন অভিযান ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। একরামুল হক একরাম,লালমনিরহাট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ