সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫,০০০ পিচ টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫,০০০ পিচ টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫,০০০ পিচ টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৩ জুলাই ২০২৬ তারিখ, সকাল ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন চুনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৩০ (দুইশত ত্রিশ) বোতল উইনকেরেক্স, ১৫,০০০ (পনেরো হাজার) পিচ টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ আসামি- *১। মোঃ ইসমাইল হোসেন (২৮)*, পিতা: মোঃ রাশেদুল ইসলাম, সাং-মুন্সীগঞ্জ, পূর্ব কালিনগর , থানা- শ্যামনগর এবং *২। মোঃ সুমন হোসেন (২৯)* পিতা- মোঃ আব্দুল হাকিম গাজী, সাং: আবাদ চন্ডীপুর, থানা: শ্যামনগর, উভয় জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদক এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স