ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৩ ২১:২৫:০৮
লৌহজংয়ে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান লৌহজংয়ে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার খিদিরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরফানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাসুদিয়া ভূমি সহকারী (নায়েব) ইয়াশমিন আক্তার। অভিযান চলাকালে অবৈধ ড্রেজারের মালিক আলী আকবর ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে অবৈধ ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র তিন ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট করে আসছে। প্রশাসনের কঠোর অবস্থান সত্ত্বেও প্রতি বছর বর্ষা মৌসুম এলেই এসব ড্রেজার ব্যবসায়ী পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে।


লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরফানুর রহমান বলেন, "ফসলি জমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ ড্রেজিং ও জমি ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" উপজেলা প্রশাসনের এ অভিযানকে ফসলি জমি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ