ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২৩ ১৮:০০:৫৪
কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের অভিভাবক সমাবেশ কেন্দুয়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের অভিভাবক সমাবেশ
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়ায়রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করেছে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬-এর আয়োজক কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম হিলালী।


আয়োজক কমিটি জানায়, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সম্পৃক্ততা জোরদার এবং শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী, সুধীজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ