সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মাধবপুর থানা পরিদর্শন করেন
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মাধবপুর থানা পরিদর্শন করেন
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থানা পরিদর্শন করেছেন। সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান এ সময় তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং জনগণকে দেওয়া পুলিশি সেবার মান পর্যালোচনা করেন। বুধবার (২২-জুলাই) ২০২৬ইং বিকেলে তিনি মাধবপুর থানা পরিদর্শন করে বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সেবাপ্রার্থীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ থানার অন্যান্য সদস্যরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স