ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০৭-২২ ২১:১১:৪৩
কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের  শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগে ইয়াসিন (১৬) নামের মাদকাসক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বুধবার (২২ জুলাই) অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলের দিকে উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। 
 
আটককৃত ইয়াসিন কয়া ইউনিয়নের কয়া গ্রামের দক্ষিণপাড়ার মিজানুর রহমানের ছেলে। 
 
জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয় এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিশুকে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত ইয়াসিন। ওই সময় বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং সাত বছর বয়সী এক শিশুকে গলায় ছুরি ধরে চিৎকার করতে নিষেধ করে অভিযুক্ত কিশোর । একপর্যায়ে পাঁচ বছর বয়সী আরেকজন চিৎকার শুরু করলে ক্ষিপ্ত হয়ে তার মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।
 
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর স্বীকার করেছে যে, যৌন হয়রানির উদ্দেশ্যে সে শিশুটির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি সেখান থেকে সরে আসার চেষ্টা করলে সে পকেটে থাকা সিগারেট জ্বালিয়ে শিশুর মুখে ছ্যাঁকা দেয়।
 
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের শ্লীলতাহানিমূলক আচরণের অভিযোগ তুলে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ