বদলগাছীতে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল কর্তৃক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক মারের অভিযোগ
আপডেট সময় :
২০২৬-০৭-২২ ২১:০২:০৩
নওগাঁর বদলগাছীতে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল কর্তৃক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক মারের অভিযোগ
মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ।
নওগাঁর বদলগাছীতে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল কর্তৃক ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক মারের অভিযোগ উঠেছে।
জানা যায়, ২০ শে জুলাই (সোমবার ) উপজেলার পারোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম ৫ম শ্রেণির ক্লাসে পাঠদান করাচ্ছেছিলেন। পাঠদান করানোর সময় এক শিক্ষার্থীকে পড়া জিজ্ঞাসা করতে সে জানায় পড়া হয়নি। এমতাবস্থায় সে ঐ শিক্ষার্থীকে বেধ দ্বারা বেধড়ক মারতে শুরু করে। এতে ঐ শিক্ষার্থী আহত হয় কিন্তু বাড়িতে কিছুই বলে নি।
আহত হয়ে শিক্ষার্থী গত দু'দিন বাসায় ঘুমাতে গিয়ে ঘুমাতে না পেরে চিৎকার করলে অভিভাবক যখন প্রশ্ন করে কি হয়েছে তোমার তখন ঐ শিক্ষার্থী হৃদয়বিদারক এই ঘটনার বিবরণ দেয়।
ঘটনার দু'দিন পর অভিভাবক অভিযুক্ত ঐ শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন। একই অভিযোগ তুলেন ঐ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা। এ দিকে ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত ঐ শিক্ষক গত দুইদিন যাবৎ ছুটিতে আছেন।
উক্ত বিষয়ে একাধিক অভিভাবক জানান, অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম আজকে নতুন নয় তার বিরুদ্ধে ইতিপূর্বে এমন অভিযোগ আরও রয়েছে। আমরা এর জোর শাস্তির দাবি জানাচ্ছি।
উক্ত বিষয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি দুই একটা মার দিয়েছি কারন আমি স্কুলেই তাদের কোচিং করায়। কিন্তু মারটা বেশি হয়ে গেছে যে তার দাগ উঠেছে বা আহত হয়েছে তা বুঝতে পারি নি।
উক্ত বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সুদর্শন জানান, আমরা ম্যানেজিং কমিটি সহ বসে বিষয়টি তিন হাজার টাকা দিয়ে আপোস করার কথা বলেছি। যা প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত বিষয়ে বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি লিখিত এলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স