ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোন কে.জি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ জি কে গউছ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২২ ০৯:৫৯:৩০
মাইলস্টোন কে.জি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ জি কে গউছ মাইলস্টোন কে.জি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ জি কে গউছ...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম কর্তক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫-এর কৃত্ব শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২১ জুলাই মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি যাক জমক ও মিলনমেলায় পরিণীত হয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি. কে. গউছ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কাইয়ুম এবং হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্য খালে হুইপ গউছ বলেন, একটি মেধাবী, সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্মই পারে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সম্মাননা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। সন্তানের এই গৌরবোজ্জ্বল সাফল্যে খুশি অভিভাবকরাও। এবারের বৃত্তি পরীক্ষায় মাইলস্টোন কে.জি এন্ড হাইস্কুলের ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেন বিদ্যালয়ের জন্য একটি গর্বের অধ্যায় রচনা করেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরাজ করছে আনন্দের আবহ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মাইলস্টোন কে.জি এন্ড হাইস্কুল পরিবারের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীসহ সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ কিন্ডারগার্টেন ফোরাম, হবিগঞ্জের প্রতি এমন অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ