নাইক্ষ্যংছড়িতে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার ত্রাণ বিতরণ
নাইক্ষ্যংছড়িতে বন্যার্তদের মাঝে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার ত্রাণ বিতরণ
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বন্যায ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারসহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। পরে প্রায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জাবেদ রেজা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি সবসময় রয়েছে।
তিনি দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা জসীম উদ্দীন তুষার, জেলা বিএনপি সদস্য আরিফ উল্লাহ ছোট্ট, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেল, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, শাহনেওয়াজসহ জেলা ও উপজেলা বিএনপির অংগ সংঘঠন নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স