ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় খাসি চুরির অভিযোগে দুই যুবক আটক, থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২১ ২২:৩৬:৩৫
কেন্দুয়ায় খাসি চুরির অভিযোগে দুই যুবক আটক, থানায় হস্তান্তর কেন্দুয়ায় খাসি চুরির অভিযোগে দুই যুবক আটক, থানায় হস্তান্তর
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোণার কেন্দুয়ায় খাসি চুরির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। রবিবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া এলাকায় খাসি চুরির সময় জনতা তাদের আটক করে। আটককৃতরা হলেন- সজল, পিতা- জুলহাস মিয়া, গ্রাম- ওয়াই এবং জামরুল, পিতা- রইছউদ্দীন, গ্রাম- চন্দ্রলাড়া, ইউনিয়ন- গড়াডোবা। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানা হেফাজতে নিয়ে আসে।


বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ