ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা,র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২১ ১৮:০৫:৫৬
গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা,র‍্যালি অনুষ্ঠিত গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা,র‍্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক


গলাচিপায় পূবালী ব্যাংকেরবাংলা QRকার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা,র‍্যালি অনুষ্ঠিত সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার উদ্যোগে ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পৌর মঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।



উদ্বোধনী অনুষ্ঠানের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. রাকিবুল হাসান এবং কর্মকর্তা মো. মহিবুল্লাহ মোড়ল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম, তাপস কুন্ডু, সাংবাদিক রিয়াদ হোসাইনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা। গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, “বাংলা QR দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করবে। একটি মাত্র QR কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ।”বাংলাদেশে ৬৭টা ব্যাংক আছে এবং ৬৭টা অ্যাপস আছে এই এক QR মাধ্যমেই সবাই সব ব্যাংকে লেনদেন করতে পারবে।


তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। পূবালী ব্যাংক সবসময় আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ‘বাংলা QR’ ব্যবহারে এগিয়ে আসতে হবে, তবেই ডিজিটাল অর্থনীতির সুফল সবাই ভোগ করতে পারবেন।”এ সময় তিনি সবাইকে পূবালী এসে কোন টাকা জমা ছাড়া একাউন্ট করার এবং ফ্রিতে বাংলা QR অ্যাপস ব্যবহারের আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ