ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২১ ১৫:৩৪:১১
ঠাকুরগাঁওয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। ঠাকুরগাঁওয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পূর্বপারপুগী গ্রামে অভিযান চালিয়ে ৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর থানাধীন পূর্বপারপুগী গ্রামের মোঃ কোরবান আলী (৪১), পিতা- মৃত আবুল খায়ের এবং তার স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৭)। ২১ জুলাই, ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিপিসি-১, র‍্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন ১০ নং জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ কোরবান আলীর বাড়ি তল্লাশী করে আধা পাকা বসতঘরের ভেতর থেকে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ এবং ১৩ বোতল এমকেডিল সহ সর্বমোট-৩৫৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়।


এছাড়া মাদক ব্যবসায় বিক্রয়লব্ধ নগদ ২৩,৭০০/- টাকা উদ্ধার করা হয়। নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুত করে বিক্রির অভিযোগে অভিযুক্ত আসামি ১। মোঃ কোরবান আলী (৪১), পিতা- মৃত আবুল খায়ের এবং তার স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৭), উভয় সাং- পূর্বপারপুগী, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা- ঠাকুরগাঁও’দ্বয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে ঠাকুরগাঁও সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছেন। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ