ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৬ জন গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০৭-২০ ২৩:৫৫:২৩
আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৬ জন গ্রেফতার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৬ জন গ্রেফতার


 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৩৮০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) বিকেলে আখাউড়া উপজেলার খড়রমপুর মাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:- ইমরান হোসেন ইমন (২২), মো. মোবারক (৪৫), মো. কামাল হোসেন (৪৫), মো. বাবুল (৪৫), নাছির মিয়া (৪০) এবং মো. তৌফিকুল ইসলাম (৪৮)।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া  আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৬ জন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান বলেন, মাদক নির্মূলে অধিদপ্তরের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ