ত্রিশালে জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত-১
ত্রিশালে জমির আইল কাটা নিয়ে সংঘর্ষে আহত-১
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ৪ নং কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামে জমির আইল কাটা কেন্দ্র করে পূর্ব শত্রুতার আক্রোশে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন শহিদুল্লাহ(৪৭) নামের একজন কৃষক।
ত্রিশাল থানা অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোঃ জসিম উদ্দিন ওরফে রাজ্জাক মিয়া(৪৮), মোঃ সুলতান মিয়া(৫২) উভয় পিতা মৃত গিয়াস উদ্দিন। মোছাঃ জায়েদা খাতুন(৪২),মোছাঃ তানজিনা(৪০)সহ অজ্ঞাত আরো তিনজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার আক্রোশে মৃত শামছ উদ্দিনের ছেলে শহিদুল্লাহ(৪৭) উপর
হামলা করেন।
স্থানীয় বাসিন্দা জামাল, নুরুল ইসলাম,মবিনসহ আরো কয়েকজন বলেন, শহিদুল্লাহ শান্ত স্বভাবের মানুষ। রাজ্জাক ও সুলতান ওরা তাদের পারিবারিক পূর্ব শত্রুতার জেরে শহিদুল্লাহকে এ ভাবে মারলো। আমরা এর সুষ্ঠু বিচার দাবী করছি।
আহত শহিদুল্লাহর স্ত্রী লিজা বলেন, আমার স্বামী আমাদের জমিতে কাজ করতেছেন। এমন সময় পূর্ব শত্রুতার জেড়ে রাজ্জাক, সুলতানসহ কয়েকজন পিছন দিক থেকে এসে তার উপর সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেন। আমি সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
আহত শহিদুল্লাহর বড়ভাই বলেন, আমার ছোট ভাই কে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরর্ত চিকিৎসক এখন থেকেও তাকে পঙ্গু হাসপাতালে রেফার করেন। আমি এটার সুষ্ঠু বিচার দাবী করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, আব্দুল রাজ্জাক মিয়া বলেন, আমাদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে শহিদুল্লাহ'র কাঁধে আঘাত লাগে।
এ বিষয়ে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স