ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে রায়পুর ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২০ ২০:৫৩:২৯
মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে রায়পুর ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক মতবিনিময় সভা মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে রায়পুর ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, পীরগঞ্জ (রংপুর):


রংপুরের পীরগঞ্জ উপজেলার নং রায়পুর ইউনিয়ন পরিষদে মাদক, জুয়া, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় রায়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম। এ সময় এসআই বাদল মিয়াসহ পুলিশ সদস্যবৃন্দ, ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সভায় মাদক, জুয়া, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের ক্ষতিকর প্রভাব এবং এসব প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বিষয়ক বক্তব্যের আলোকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের আইন মেনে চলা এবং সমাজ থেকে মাদক, জুয়া ও বাল্যবিবাহ নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, জুয়ামুক্ত ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ