ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে উন্নয়ন সহায়তা বিতরণ, দিনব্যাপী জেলা প্রশাসকের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২০ ২০:৩৫:৫১
মোহনপুরে উন্নয়ন সহায়তা বিতরণ, দিনব্যাপী জেলা প্রশাসকের পরিদর্শন মোহনপুরে উন্নয়ন সহায়তা বিতরণ, দিনব্যাপী জেলা প্রশাসকের পরিদর্শন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:


রাজশাহীর মোহনপুর উপজেলায় দিনব্যাপী সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে বিশেষ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বসতঘর নির্মাণ সহায়তা, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সোমবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহনপুর উপজেলার খাল খনন কর্মসূচি, রায়ঘাটি ইউনিয়ন পরিষদ, হরিহরপাড়া ইউনিয়ন ভূমি অফিস, মোহনপুর থানা, উপজেলা ভূমি অফিস, কেশরহাট পৌরসভা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পরিষদ, কমিউনিটি ক্লিনিক ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সরকারি সেবার মান পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় আলোচনা সভা ও সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বসতঘর নির্মাণ সহায়তা, নারীদের জন্য সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।


জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ইউএনও ফাহিমা বিনতে আখতার উপকারভোগীদের এসব সহায়তা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ