সিরাজী হত্যা: ১৩ দিনেও গ্রেপ্তার নেই, স্বজনদের ক্ষোভ
সিরাজী হত্যা: ১৩ দিনেও গ্রেপ্তার নেই, স্বজনদের ক্ষোভ
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ার বাসিন্দা ও জনপ্রশাসনের পরিবহন পুলের চালক মুতাসিম হোসেন সিরাজী (৪৭) হত্যা মামলার ১৩ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার স্বজনরা।
সোমবার (২০ জুলাই) নিহতের বড় ভাই ও মামলার বাদী মাকদুম সামী কল্লোল অভিযোগ করেন, অদৃশ্য কোনো প্রভাবের কারণে মামলার আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মামলা সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাতে ঢাকার মিরপুরের পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনের বাসায় মুতাসিম হোসেন সিরাজীর মৃত্যু হয়। পরে মরদেহে আঘাতের চিহ্ন দেখে ৭ জুলাই তার স্ত্রী প্রিয়াঙ্কা রোফ ডরিন, শাশুড়ি নাছিমা ও শ্যালক দ্বীপের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল আউয়াল বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান। তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই, আমরা কাজ করছি।
উল্লেখ্য, নিহত মুতাসিম হোসেন সিরাজী নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রহিমপুর (গামরুলী) গ্রামের মৃত মুসলিম উদ্দিন আকন্দের ছেলে।
মাজহারুল ইসলাম উজ্জ্বল
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স