রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি;
কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে সুমন সরদার (৩০) নামের এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত সুমন সরদার উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকার আবজাল সরদারের ছেলে।
জানা গেছে, সুমন সরদার পেশায় একজন ভ্যানচালক। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সুমন সর্দার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন। সেখানে একসঙ্গে খাওয়া-ধাওয়া করেন। খেলা দেখে বাড়িতে ফেরেন। পরে তার স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ। তবে, তার আত্মহত্যার সঠিক কারব জানাতে পারেনি স্থানীয়রা।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।