ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার


আপডেট সময় : ২০২৬-০৭-২০ ১৫:২৯:২৭
মাধবপুরে নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
 
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের দুইদিন পর আলী হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলী হোসেন ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ১১টার পর থেকে আলী হোসেন খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার ধর্মঘর এলাকায় মাইকিং করা হয়। একই সঙ্গে স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে বিভিন্ন পোস্ট দেন।
 
সোমবার (২০-জুলাই) সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামের একটি ধানের জমিতে জমে থাকা বর্ষার পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন একটি হোটেলে কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পরিবারের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হোক।
 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ