ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২০ ১৪:৩৪:০৭
বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
মোঃ মিনহাজুল ইসলাম(সুজন) বাকেরগঞ্জ(বরিশাল) প্রতিনিধি-


ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ ছুঁয়ে গেছে দখিনের উপজেলা বরিশালের বাকেরগঞ্জ। সেমিফাইনালে মেসিদের দারুণ জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছেন এখানকার আর্জেন্টাইন সমর্থকরা। ফাইনালে ওঠার আনন্দ উদযাপনে পুরো উপজেলা এখন নীল-সাদার উৎসবে রূপ নিয়েছে। রবিবার (১৯জুলাই) বিকেলে নগরীতে বের হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শত শত ফুটবলপ্রেমী নীল-সাদা জার্সি গায়ে জড়িয়ে, প্রিয় দলের পতাকা উড়িয়ে রাজপথে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে বাজানো গান আর 'আর্জেন্টিনা আর্জেন্টিনা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।


বিকেলে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর এটি পৌর শহরের সদর রোড, বাসস্ট্যান্ড, চৌমাথা, সরকারি বাকেরগঞ্জ কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকেও হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানাতে দেখা যায়। শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টাইন সমর্থকদের দাবি, এবারের আসরেও শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলবে তাদের প্রিয় দল। টানা দ্বিতীয়বারের মতো কোপার ট্রফি ঘরে তোলার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী তারা। শোভাযাত্রায় অংশ নেওয়া দানিসুর রহমান লিমন বলেন, ‘মেসিদের খেলা মানেই আলাদা জাদু। সেমিফাইনালের পারফরম্যান্স দেখার পর আমাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে। আর্জেন্টিনা এখন যে ফর্মে আছে, ফাইনালে তাদের আটকানো অসম্ভব। আমরা ট্রফি নিয়েই ঘরে ফিরব।’ বাজার রোডের বাসিন্দা লাবণ্য জাহান তরী বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। এবারের কোপা আমেরিকা আমাদের জন্য ভীষণ আবেগের।’ শোভাযাত্রার অন্যতম সমন্বয়ক সাইফুল জোনায়েদ বলেন, ‘বরিশালে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের সংখ্যা বরাবরই আকাশচুম্বী। প্রিয় দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পর আমরা ঘরে বসে থাকতে পারিনি। পৌর শহরের প্রধান সড়কগুলো আমরা নীল-সাদায় রাঙিয়ে দিয়েছি।’


তিনি আরও বলেন, ‘রবিবারের এই শোভাযাত্রা কেবল শুরু, আসল উদযাপন হবে ফাইনাল জয়ের পর। আরেক সমর্থক রায়হান বলেন, ‘এই দলটার মধ্যে একটা বিজয়ী মনোভাব আছে। পুরো টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে, তাতে কাপ আমাদেরই থাকছে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ