টাংগুয়ার হাওরে 'জল হাওর একতারা' কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন
টাংগুয়ার হাওরে 'জল হাওর একতারা' কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
গতকাল বিকেলে ভ্রমণ সংগঠন 'মেঘযাত্রী'র উদ্যোগে টাংগুয়ার হাওরে নৌকায় কবি শাহেদ কায়েস-এর নতুন কাব্যগ্রন্থ 'জল হাওর একতারা'র পাঠ- উন্মোচন করা হয়েছে। পাঠ-উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালন করেন কবি অনিন্দ্য জসীম। বইটির কবিতার ওপর আলোচনা করেন কবি শতাব্দী কাদের এবং কবি অতনু তিয়াস।
এছাড়াও 'জল হাওর একতারা' কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন কবি সোহেল মাজহার, কবি সিদ্ধার্থ টিপু, কবি বিল্লাল মেহেদী, কবি অনিন্দ্য জসীম, কবি বোরহান মাসুদ এবং সাংবাদিক ও লেখক বায়েজিদ লিটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপু বাউল, উৎপল শিপলু, আলমগীর কবির আলম, আমিন রোমান ও মেঘযাত্রী'র অন্যান্য হাওর প্রেমীরা। কবি অতনু তিয়াস এই কবিতাগ্রন্থটি নিয়ে বলেন— এই গ্রন্থে হাওর শুধু পটভূমি নয়, এক জীবন্ত সত্তা। মানুষ, প্রকৃতি ও ঋতুচক্র এখানে একে অন্যের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ।
জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় আর মানুষের জীবনসংগ্রাম মিলিয়ে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে হাওরের আত্মা এবং প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সহাবস্থানের অনুভব। কবি শাহেদ কায়েস এই ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য 'মেঘযাত্রী'কে ধন্যবাদ জানান। 'জল হাওর একতারা'র প্রচ্ছদশিল্পী দেওয়ান আতিকুর রহমান এবং বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী। ________
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স