ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও মামলার আসামিসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২০ ১০:৩৮:৪০
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও মামলার আসামিসহ গ্রেফতার ৫ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও মামলার আসামিসহ গ্রেফতার ৫
মোঃ অপু খান চৌধুরী।।


কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জিআর (সাধারণ রেজিস্টার) পরোয়ানাভুক্ত দুই আসামি এবং বিভিন্ন নিয়মিত মামলার তিনজন পলাতক আসামি রয়েছেন। আজ রবিবার (১৯ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ১৯ জুলাই ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথ উপজেলার জিরুইন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জিরুইন গ্রামের (ইসমাইল ভূঁইয়া বাড়ি) বাচ্চু ভূঁইয়ার ছেলে মো. ইয়াছিন (২২) এবং একই বাড়ির ফুল মিয়ার ছেলে শরীফুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয়। তাঁরা দুজনেই জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। পৃথক আরেকটি অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) ডিএমএ মজিদ উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে এক মামলার আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া দ্বীন ইসলাম (২৪) উত্তর চান্দলা গ্রামের (হাজী সাদেকের বাড়ি) আলমগীরের ছেলে।

তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এছাড়া, একই দিনে থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে কান্দুঘর এলাকায় অন্য একটি অভিযান চালানো হয়। সেখান থেকে নিয়মিত মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতার ব্যক্তিরা হলেন—কান্দুঘর (রাজাবাড়ি) গ্রামের মো. নবু মিয়ার ছেলে পিকআপ চালক মো. রানা (২৬) এবং একই এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. তৌকির আহাম্মদ (২৫)। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত পাঁচ আসামিকে আজই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ