ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২০ ০৮:২৫:৩৭
বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা
রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক:


সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহম্মদি খান (৩৯) বরিশালে হামলার শিকার হয়েছেন। নগরীর সদর রোডের পৈত্রিক বাড়িতে বসে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি তাজনিয়া চাঁদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম জানিয়েছেন, হামলার ঘটনায় আহত নাদিমা পাঁচজনের নামোল্লেসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে নাদিমার চাচা নজরুল ইসলাম খানের উস্কানিতে এ হামলা হয়েছে। মামলায় নজরুল ছাড়াও একই এলাকার রেজাউল ইসলাম সাব্বির ও নাহিদুল ইসলাম রাজু, রাজুর স্ত্রী তাজনিয়া চাঁদনী ও সাইফুল্লাহ খান লাবুকে আসামি করা হয়েছে। পুলিশ চাঁদনীকে গ্রেপ্তার করেছে। নাদিমা জানিয়েছেন, বাবাসহ তাদের পরিবারের সকল সদস্যরা রাজধানীতে থাকেন। তবে প্রায়ই তিনি বরিশালের দাদা বাড়িতে বেড়াতে আসেন। শনিবার (১৮ জুলাই) রাতে তিনি তার চাচাতো বোন শাফিনাজ জেরিন খানকে সাথে নিয়ে যান। এরপরই আসামিরা এসে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে চাচা নজরুল তাকে খুন করার হুমকি দেয়। এসময় অন্যান্য আসামিরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে হামলাকারীরা তার গলায় থাকা দেড় লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছে।


এসময় তার (নাদিমা) চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। অভিযোগ করে নাদিমা জানিয়েছেন, তার চাচা নজরুল মাদকাসক্ত। পৈত্রিক সম্পত্তির অংশ সে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। অন্য আসামিরাও তার চাচার সাথে মাদক ব্যবসায় সম্পৃক্ত। তাদের নিয়ে বাড়ির মধ্যে মাদকের আসর বসানো হয়। সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য আসামিরা তার কাছে অনেক আগে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তারই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। উল্লেখ্য, অ্যাডভোকেট জেড আই খান পান্নার পরিবার বরিশালে সম্ভ্রান্ত পরিবার হিসেবে পরিচিত। তার দাদা খান বাহাদুর হাসেম আলী খান ব্রিটিশ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। বাবা নুরুল ইসলাম খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে জেড আই খান পান্না দেশব্যাপী সুপরিচিত একজন আইনজীবী। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৯-০৭-২০২৬ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ