কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে মামলা; অভিযুক্ত স্বামী র্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে মামলা; অভিযুক্ত স্বামী র্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে মামলা; অভিযুক্ত স্বামী র্যাবের অভিযানে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার অভিযুক্ত ঘাতক স্বামী মোঃ ময়নাল হক (৩৫) কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ময়নাল কুড়িগ্রাম সদর থানার পরমালী গ্রামের মৃত রোস্তম মোল্লার ছেলে। মামলার এজাহার থেকে জানা যায় যে, আট বছর আগে আসামি ময়নালের সাথে ভুক্তভোগী মাহমুদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামির পরিবার ভুক্তভোগী ঐ নারীর পরিবারের কাছে যৌতুক দাবি করে আসছিল।
যৌতুক না দেওয়ায় ঐ নারীকে মারধর করা হতো। গত ০১ জুলাই, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় ভুক্তভোগী ঐ নারীর কাছে দুইলাখ টাকা যৌতুক দাবি করা হয়। ঐ গৃহবধূ তার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে অস্বীকার করলে তার স্বামীসহ পরিবারের লোকজন তাকে মারধর করতে থাকে। ভিকটিম মাহমুদা তখন চিৎকার শুরু করলে আসামি ময়নাল তার স্ত্রীর গলা টিপে ধরে। এতে শ্বাস বন্ধ হয়ে ঐ নারী সেখানেই মৃত্যুবরণ করেন। ভিকটিমের মৃত্যু গোপন করতে তার মৃতদেহ গলায় ওড়না পেঁচিয়ে ঘরের কাঠের ধর্নার সাথে ঝুলিয়ে রাখা হয়। এই নৃশংস ঘটনার পর ভুক্তভোগী মাহমুদার ভাই বাদী হয়ে গত ২ জুলাই, ২০২৬ তারিখ কুড়িগ্রাম সদর থানায় যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন ( মামলা নং-০৩)। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায়, গত ১৮ জুলাই রাত আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১১,নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভূইগড় এলাকায় অভিযান পরিচালনা করে কুড়িগ্রামের যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলার প্রধান আসামি মোঃ ময়নাল হক (৩৫)কে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স