নেত্রকোনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নেত্রকোনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক সেমিনার
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতা বাড়াতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নেত্রকোনা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ।
ইন্সট্রাক্টর সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সৌদি আরব গমনেচ্ছুক মো. মাসুদসহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, নিরাপদ অভিবাসনের জন্য দালালচক্র এড়িয়ে সরকারি নিয়ম মেনে বিদেশ যেতে হবে। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা, আইন ও কাজের বিষয়ে দক্ষতা অর্জন করলে কর্মসংস্থানে সফলতা ও সম্মান নিশ্চিত হবে। তিনি বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, দক্ষতা ও সচেতনতা নিরাপদ অভিবাসনের পূর্বশর্ত। তাই দালালচক্রের প্রলোভনে না পড়ে সরকারি নিয়ম মেনে বিদেশ যেতে হবে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স