চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ. রশিদ সরদার
চিরঘুমে চলে গেলেন বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ. রশিদ সরদার
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশালের বানারীপাড়ার সাবেক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আ. রশিদ সরদার ((৯২) শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী,৬ ছেলে ও ৪ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আঃ রশিদ সরদার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদারের পিতা। রোববার (১৯ জুলাই) বাদ জোহর বানারীপাড়া উপজেলার মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ও ধারালিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তার মরদেহ চির নিন্দ্রায় শায়িত করা হয়।
তার মৃত্যুতে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ### রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৯-০৭-২০২৬ইং
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স