ব্রাহ্মণপাড়ায় মাদকসেবীর কারাদণ্ড
ব্রাহ্মণপাড়ায় মাদকসেবীর কারাদণ্ড
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক (ইয়াবা) সেবন করে জনশান্তি ভঙ্গের দায়ে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (১৮ জুলাই) শনিবার উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম অলি (৪০)। তিনি উপজেলার মকিমপুর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মকিমপুর এলাকায় মাদকবিরোধী এই অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অপরাধে অলিকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাঁকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমান।
অভিযান পরিচালনাকালে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন,
মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান 'জিরো টলারেন্স' (শূন্য সহনশীলতা)। মাদক শুধু একটি জীবনকে ধ্বংস করে না, পুরো পরিবার ও সমাজকে বিপথগামী করে তোলে। মাদক সেবন ও ব্যবসার মাধ্যমে যারা জনশান্তি বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে রক্ষা করতে এবং একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এই যৌথ ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স