ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদী সদর ইউনিয়নের পাতারচর গ্রামে নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৮ ২২:৫১:২৮
মুলাদী সদর ইউনিয়নের পাতারচর গ্রামে নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন মুলাদী সদর ইউনিয়নের পাতারচর গ্রামে নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন।।
মুলাদী প্রতিনিধি:

মুলাদী সদর ইউনিয়নের পাতারচর গ্রামে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ইটভাটায় মাটি কেটে দেয়া ও বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার বিকাল ৪ টায় ছোট পাতারচর, বড় পাতারচর ও গলইভাংগা গ্রামের লোকজন একত্রিত হয়ে আড়িয়াল খাঁ নদীর পারে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে চর কেটে ইট ভাটায় মাটি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যার ফলে পুনরায় নদী ভাঙ্গনের দিকে ঠেলে দিচ্ছে একটি গ্রামকে। বক্তারা আরো বলেন বর্তমান সরকার নদী ভাঙ্গন রোধে কোটি কোটি টাকা ব্যয় করে আসলেও স্থানীয় কতিপয় দুষ্কৃতকারী রাতের অন্ধকারে মাটি কেটে নতুন করে ভাঙ্গনের সৃষ্টি করছে।


ব্যাপারে স্থানীয় লোকজন অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মুলাদী- বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট জয়নুল আবেদীনের বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন, এছাড়াও মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি কমিশনার ভূমির দপ্তরেও লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তারা।

মানববন্ধনে স্থানীয় লোকজন বলেন এরপরে যদি রাতের বেলায় কাউকে ট্রলার নিয়ে মাটি কাটতে দেখা যায় তারা সকলে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করবেন। মানব বন্ধনে নেতৃত্ব দেন আনসার হাওলাদার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ