বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বোয়ালখালীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
এম মনির চৌধুরী রানা
বোয়ালখালীতে ইয়াবাসহ মো.মোজাম্মেল(৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব চরণদ্বীপ থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশ। এসময় তার কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার মোজাম্মেল চরণদ্বীপ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সৈয়দনগর গ্রামের উজির আলীর বাড়ির মমতাজ উদ্দিনের ছেলে।
অভিযান পরিচালনাকারী উপপরিদর্শক (এসআই) মো.জুয়েল রানা বলেন, মোজাম্মেলকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স