ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া ব্যাংক হিসাব খুলে যুবদল নেতার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


আপডেট সময় : ২০২৬-০৭-১৮ ১৯:১১:২৮
ভুয়া ব্যাংক হিসাব খুলে যুবদল নেতার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভুয়া ব্যাংক হিসাব খুলে যুবদল নেতার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
 
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে ২ কোটি ৩৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীরা মানববন্ধন করেন। 
 
শনিবার বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট হাইওয়ে রোডের বুধন্তী বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক  মোঃ মোশাহিদুল ইসলাম সোহেল, বিজয়নগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ খাবিরুর রহমান মনির, বুধন্তী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন নয়ন, উপজেলা তাতী দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন মঞ্জু, বুধন্তী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল খাঁন, গ্রামের বিশিষ্ট ব্যক্তি আব্দুল মালেক সুজন ভূঁইয়া প্রমুখ।
 
বক্তারা মানববন্ধনে জানান, বুধন্তী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সাথে বুধন্তীর শামীম ভূঁইয়া ও চমক ভূঁইয়া সাথে পারিবারিক বিরোধের কারনে যুবদল নেতা মিজানুর রহমানের নামে ঢাকার ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখার ফার্মগেট সাব-শাখার কিছু অসাধু অফিসারের যোগসাজশে ২০২৫ সালের ২ নভেম্বর একটি ব্যাংক হিসাব খোলে সেই একাউন্টের দুইটি চেক দিয়ে শামীম ভূঁইয়া বাদী হয়ে ২ কোটি ৩৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলা করেন। 
 
যা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও গভীর ষড়যন্ত্রের নীলনকশা। এই ধরনের অনেক ষড়যন্ত্রের সাথে শামীম ভূঁইয়া অতীত জড়িত রয়েছে। সে আমাদের গ্রামের বর্তমান মেম্বার সোহাগ ভুঁইয়া সহ অনেক মানুষকে ভূয়া চেক ডিজঅনার মামলা হয়ে হয়রানি করেছে। আমরা অসাধু ব্যাংক অফিসার সহ শামীম ভূঁইয়া দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ