ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎হোসেনপুর মেয়র পদে অধ্যাপক নূরুল হককে জামায়াতের একক প্রার্থী ঘোষণা ‎

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৮ ১৫:৫১:১৭
‎হোসেনপুর মেয়র পদে অধ্যাপক নূরুল হককে জামায়াতের একক প্রার্থী ঘোষণা ‎ ‎হোসেনপুর মেয়র পদে অধ্যাপক নূরুল হককে জামায়াতের একক প্রার্থী ঘোষণা ‎
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার: ‎


কিশোরগঞ্জের হোসেনপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়েছে। ‎ ‎শুক্রবার (১৭ জুলাই) বিকেলে জুলাই দিবস উপলক্ষে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী হিসেবে অধ্যাপক নূরুল হকের নাম ঘোষণা করা হয়।


‎ ‎হোসেনপুর পৌর জামায়াতের সভাপতি মাওলানা আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই বিপ্লব দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী অধ্যাপক নূরুল হক, উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল হক, অধ্যাপক জৈন উদ্দিন এবং এডিএম মুহিবুল্লাহ প্রমুখ। ‎


জুলাই বিপ্লব দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আজহারুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ওমর ফারুক এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ফারহান হোসেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ