জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর প্রত্যাহার, বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর প্রত্যাহার, বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরকে জুড়ী উপজেলা থেকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার (১৬ জুলাই ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুশফিকীন নূর (পরিচিতি নম্বর: ১৮১২৪), বর্তমানে জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য তাঁর নামের পাশে বর্ণিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁর ক্ষেত্রে ন্যস্তকৃত বিভাগ হলো সিলেট বিভাগ।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রমজান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উল্লেখ্য, মুশফিকীন নূর জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তাঁর প্রত্যাহারের পর জুড়ী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স