ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের ঘরে আগুন দেয়া মাদকাসক্ত ছেলে ফুলবাড়ী থেকে গ্রেফতার


আপডেট সময় : ২০২৬-০৭-১৮ ১৩:৩৫:৪৮
মায়ের ঘরে আগুন দেয়া মাদকাসক্ত ছেলে ফুলবাড়ী থেকে গ্রেফতার মায়ের ঘরে আগুন দেয়া মাদকাসক্ত ছেলে ফুলবাড়ী থেকে গ্রেফতার
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মাদকের টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত মাদকাসক্ত ছেলে মোঃ মিজানুর রহমান শামিম (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই শামিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল্লা হিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে গত ১৬ জুলাই ২০২৬ ভোরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মাদকের টাকা না পেয়ে শামিম ধারালো অস্ত্র নিয়ে বৃদ্ধা মায়ের শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্র, ব্যবসায়িক মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
 
ঘটনার পর ভুক্তভোগী মা মোছাঃ আফরোজা বেগম (৬৫) বাদী হয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই ঘরের মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার চুরি করতেন। এছাড়া গত ২ জুলাই ছোট ভাই মোস্তাফিজার রহমান শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
 
অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ