চরিত্র মাধুর্য ও ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ হতে হবে-আবদুর রব
চরিত্র মাধুর্য ও ত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ হতে হবে-আবদুর রব
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব বলেছেন, জামায়াত এদেশে আল্লাহর আইন ও বিশ্বনবী (সা.)-এর আদর্শের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র মাধুর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ময়দানে আপসহীন থাকার আহবান জানান।
তিনি গতকাল ১৭ জুলাই শুক্রবার রাতে মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত এক কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অথিতির বক্তব্য রাখেন। থানা আমীর কলিম উল্লাহ’র সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রখ্যাত আলেমে দ্বীন ড. মওলানা আবুল কালাম আজাদ বাশার, হেমায়েত হোসেন ও আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মোহাম্মদ উল্লাহ ভুইয়া হারুন, নুর উদ্দিন জাহিদ স্থানীয় নেতৃবৃন্দ। আব্দুর রব বলেন, দেশে দুর্নীতি ও অবক্ষয়ের জয়জয়কার চলছে। এমতাবস্থায় সংগঠনের কাঠামো ও ভিত্তি মজবুত করার মাধ্যমে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে হবে। মজবুত সংগঠনের পূর্ব শর্ত হল ইসলামী আদর্শের ভিত্তিতে সংগঠনের কর্মীদের জীবন গঠন করা ও দ্বীনি ইলম অর্জনে অগ্রগামী থাকা। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সংগঠনের প্রতি অকুন্ঠ আনুগত্য ও শৃঙ্খলা মেনে চলতে হবে।
তিনি দেশকে ইসলামী কল্যাণ পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান। ড. মাওলানা আবুল কালাম বাশার বলেন, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো আমাদের ওপর অত্যাবশ্যকীয় করে দেওয়া হয়েছে। সকল নবী-রাসূল (সা.)গণকে একই দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিলো। তাদের অনুপস্থিতিতে তা এখন আমাদের ওপর বর্তেছে। তাই এ দায়িত্ব অবজ্ঞা বা উপেক্ষা করার কোন সুযোগ নেই। তিনি দ্বীন কায়েমের প্রত্যয়ে সকলকে সীমাঢালা প্রাচীরের ঐক্যবদ্ধ হতে সকলের প্রতি আহবান জানান।
*তেজগাঁও দক্ষিণ থানা জামায়াতের শিক্ষা বৈঠক*
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও দক্ষিণ থানার উদ্যোগে আল ফালাহ মিলনায়তনে কর্মী শিক্ষা বৈঠক থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদির সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.মাওলানা আ.সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার, ড.মাওলানা হাবিবুর রহমান,থানা নায়েবে আমীর এস এম মনির আহমেদ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স