ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে ইউএনও'র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৭ ১৯:৩৭:২৬
উজিরপুরে ইউএনও'র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি উজিরপুরে ইউএনও'র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :


জীবনযুদ্ধ যেন থামতেই চায় না রিয়াজেরশারীরিক অসুস্থতাকে সঙ্গী করেই প্রতিদিন কাঁধে ঝালমুড়ির বোঝা নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে জীবিকা নির্বাহ করতেন তিনি। সেই সংগ্রামী জীবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে। বিষয়টি নজরে আসে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজার। এরপর তিনি অসহায় রিয়াজের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিয়াজের কাছে একটি নতুন ভ্যান হস্তান্তর করেছেন ইউএনও মো. আলী সুজা। এই ভ্যানের মাধ্যমে রিয়াজ এখন আরও সহজে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবেন। ইউএনও মো. আলী সুজা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।


একজন মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভ্যান পেয়ে আবেগাপ্লুত রিয়াজ উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতোদিন অসুস্থ শরীর নিয়ে কাঁধে ঝালমুড়ি বহন করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে হতো। এতে অনেক কষ্ট হতো। এখন ভ্যান পাওয়ায় ব্যবসা পরিচালনা সহজ হবে এবং আয়ও বাড়বে। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন অসহায় মানুষের জীবনসংগ্রামে এ ধরনের সহযোগিতা নিঃসন্দেহে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসবেন।


উজিরপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রমাণ করেছে একটি ছোট্ট সহায়তাও একজন সংগ্রামী মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৭-০৭-২০২৬ইং

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ