আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক কারবারিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অপরাধে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ মর্জিনা আক্তার ওরফে গেন্দিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে মোছাঃ মর্জিনা আক্তারকে গ্রেফতার করা হয়।
মোছাঃ মর্জিনা আক্তার সোনাহাট বানুরকুঠি গ্রামের মোঃ আতোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, সোনাহাট স্থল বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল পরিবহনের কাজে আগত ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন মর্জিনা আক্তার ওরফে গেন্দি। পুলিশ বিভিন্ন সময় তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেও কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পোল্ট্রি মুরগির দোকানের আঁড়ালে ইয়াবা কেনা-বেঁচা করে আসছিলেন মর্জিনা। অবশেষে আজ শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৬ হাজার ২৯০ টাকাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।