ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাউখালীর বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৭ ১৪:৫০:০০
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাউখালীর বীর মুক্তিযোদ্ধা  শাহাদাৎ হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাউখালীর বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন
কাউখালী প্রতিনিধি


পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধাসাবেক পুলিশ সদস্য শাহাদাৎ হোসেন (৭৭) বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।


 সময় রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার শাহ আলম। তাঁদের শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ