জুলাই শহীদ দিবস উপলক্ষে পীরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জুলাই শহীদ দিবস উপলক্ষে পীরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও পীরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ড. মো. হারুন-অর-রশিদ। আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং তাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে দেশের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য ও আলোচনায় অংশগ্রহণ করেন জুলাই যোদ্ধা মো. মোরসালিন বিল্লাহ, আহত জুলাই যোদ্ধা মোছা. মাসুদা আক্তার, শহীদ মাহবুবের স্ত্রী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উৎসাহিত করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স